ঢাকা | বঙ্গাব্দ

শাহবাগ থানার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
শাহবাগ থানার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার ছবির ক্যাপশন: শাহবাগ থানার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঢাকার শাহবাগ থানায় করা এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বালি আর্কিড শপিংমল এলাকায় অভিযান চালিয়ে তুর্য দে (২৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তুর্য দের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

র‍্যাব জানায়, তুর্য দের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। মামলায় এক নারী অভিযোগ করেছেন, গত ২৬ মে ঢাকার একটি হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে আসামি তা অস্বীকার করেন এবং ভয়ভীতি দেখান।
ওই ঘটনায় ১ জুন শাহবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

র‍্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে মামলার পলাতক আসামি তুর্য দে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৪ ময়মনসিংহের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড