ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলতে শিক্ষকদের আরও দক্ষ হতে হবে: মেয়র শাহাদাত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
শিক্ষার্থীদের মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলতে শিক্ষকদের আরও দক্ষ হতে হবে: মেয়র শাহাদাত ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলতে শিক্ষকদের আরও দক্ষ হতে হবে: মেয়র শাহাদাত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

বিগত আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে মূলত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে পটিয়া সরকারি কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থের অভাবে যারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে না, অনুষ্ঠানে তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এমপি এনাম।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, বিগত আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে মূলত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অটোপাস দেওয়ার মাধ্যমে সেই ষড়যন্ত্র করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীবান্ধব করতে কাজ করে যাচ্ছেন। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন দায়িত্ব নিয়েই যেসব পদক্ষেপ নিয়েছেন, এতে করে শিক্ষার মানোন্নয়ন হচ্ছে।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। বিগত সময়ে শিক্ষকদের বলে দেওয়া হতো শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য। পাস করিয়ে না দিলে ব্যবস্থা নেওয়া হতো। বর্তমানে এসব সম্ভব নয়। মেধার যথাযথ মূল্যায়ন হতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বেশি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যারা কলেজে নতুন শিক্ষাজীবন শুরু করেছ, তোমাদের শপথ নিতে হবে—একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। মাদক থেকে দূরে থাকতে হবে। আজ থেকে যদি নিজেদের গঠন করতে পারো, তাহলে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে থাকবে।’

প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি তার বক্তব্যে কলেজের নানা সমস্যার কথা আমলে নিয়ে সুপেয় পানির তাৎক্ষণিক ব্যবস্থা এবং কলেজ মসজিদের অজুখানা নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাঈম উদ্দীন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু দাউদ লুৎফুল জামির খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহ উদ্দীন, প্রভাষক মোরশেদ আলম প্রমুখ। ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিব ও মিজানুর রহমানও বক্তব্য রাখেন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন আদনান ইউসুফ ও নাজমুন নাহার নীলা।

এছাড়া পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের জন্য দেওয়া ক্রীড়া সামগ্রী তুলে দেন এনামুল হক এনাম এমপি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়