ঢাকা | বঙ্গাব্দ

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। ছবির ক্যাপশন: শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমিত দেশগুলোর মধ্যে বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। ২০২৩ সালে মৃত্যুহার ছিল দশমিক ৫১ শতাংশ, আর ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত তা দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে। যদিও এ হার কিছুটা কমেছে, তা এখনো বিশ্বের গড়ের তুলনায় বহুগুণ বেশি। উদাহরণস্বরূপ ব্রাজিলে মৃত্যুহার দশমিক শূন্য ৪৯ শতাংশ এবং ফিলিপাইনে দশমিক ৩৪ শতাংশ। উন্নত দেশগুলোয় ডেঙ্গুতে মৃত্যুহার দশমিক শূন্য ১ শতাংশেরও কম। অর্থাৎ যেসব দেশে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, সেখানে সংক্রামক রোগে মৃত্যুহার স্বাভাবিকভাবেই কম। বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার বেশি হওয়ার পেছনে রয়েছে চিকিৎসায় বিলম্ব, হাসপাতালে দেরিতে আগমন, সঠিক সময়ে রোগ শনাক্ত না করা ও সমন্বয়হীন প্রশাসনিক পদক্ষেপ।
তাই ডেঙ্গু আক্রান্ত প্রতিরোধে আধুনিক চিকিৎসার যুগোপযোগীকরণ ও তাৎক্ষণিক মারাত্মক ডেঙ্গু নির্ধারণের লক্ষ্যে এক ঝাঁক চিকিত্সকদের সাথে নিয়ে চট্টগ্রামের মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল ও এম সি সি ল্যাব কর্তৃক আয়োজিত স্থানীয় হোটেলে দুপুর ২ ঘটিকায় ডেঙ্গুর আধুনিক যুগোপযোগী চিকিৎসা সেবা নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়, মাদার এন্ড চাইল্ড কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ওয়াহিদা আকতার এর সঞ্চলনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোহাম্মদ বদরুদ্দোজা
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কমরুন আযাদ ডিপুটি ডাইরেক্টর স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম, প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন
প্রফেসর ডাঃ এনআই খান
প্রফেসর ডাঃ আনোয়ারুল আজিম
ডাঃ মোহাম্মদ মাহাবুবুল আলম
ডেঙ্গুর আধুনিক যুগোপযোগী শিশুর ম্যানেজমেন্ট নিয়ে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আবদুল মোমেনএবং আইসিইউ তে ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিউ এর রেজিস্টার ডাঃ আদনান ইব্রাহিম বক্তব্য উপস্থাপন করেন, অনুষ্ঠানে ৬০ জনের অধিক বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক গণ উপস্থিত ছিলেন।ডেঙ্গু আক্রান্তের জটিল তম দিক গুলো নিয়ে বিশদ ভাবে আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধের উপর জোর দেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য