ঢাকা | বঙ্গাব্দ

সন্দ্বীপে পৈতৃক ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
সন্দ্বীপে পৈতৃক ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ছবির ক্যাপশন: সন্দ্বীপে পৈতৃক ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে পৈতৃক বসতভিটার মাঝখান দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের অপচেষ্টা, হামলা, হুমকি, মাছ ছিনতাই ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয়দানকারী জাকারিয়া তসলিমের বিরুদ্ধে। 
এসব অভিযোগ তুলে নিজেদের পৈতৃক সম্পত্তির অধিকার রক্ষা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তালুকদার পরিবার।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মাস্টার জাফরুল হক তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মুছাপুর ইউনিয়নে তাদের পরিবার দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। কিন্তু গত দুই বছর ধরে প্রতিবেশী জাকারিয়া তসলিম তাদের বসতভিটার মাঝখান দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। এতে বাধা দেওয়ায় পরিবারের সদস্য গিয়াস উদ্দিন তালুকদারকে হয়রানি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তালুকদার বাড়িতে হামলার অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা নিয়মিত হুমকি-ধমকির শিকার হচ্ছেন বলেও দাবি করেন।
জাফরুল হক তালুকদার বলেন, তাদের জমির ওপর দিয়ে আগে কোনো জনসাধারণের চলাচলের রাস্তা ছিল না। বাড়ির পশ্চিম পাশে সোলায়মান সড়ক এবং উত্তর পাশে চলাচলের রাস্তা রয়েছে। এরপরও জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা চলছে। বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও থানা প্রশাসনকে জানানো হলেও প্রত্যাশিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাবাজার ও গাছতলীর হাট-ঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক সাত থেকে আট লাখ টাকার মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়। পরে উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর ঠাকুর ও যুবদলের আহ্বায়ক নিঝুম খানের মধ্যস্থতায় জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

এ ছাড়া গত ২১ অক্টোবর মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনায় জাকারিয়া তসলিম ও তার অনুসারীদের দায়ী করা হয়। হামলায় গুরুতর আহত সাহাব উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন