ঢাকা | বঙ্গাব্দ

সরাই পাড়া হাজী ক্যাম্প স্কুল কেন্দ্রে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
সরাই পাড়া হাজী ক্যাম্প স্কুল কেন্দ্রে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সরাই পাড়া হাজী ক্যাম্প কেন্দ্রে স্থানীয়দের মতবিনিময় সভা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

সাধারণ মানুষের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী একটি আধুনিক দেশ গড়ে তুলব - শামসুজ্জামান হেলালী 

চট্টগ্রাম ২৩ নভেম্বর ২৫

চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জান হেলালী স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে ১২ নম্বর সরাইপাড়া হাজী ক্যাম্প যুব উন্নয়ন একাডেমি স্কুল ভোট কেন্দ্র প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন। সভায় আরও বক্তব্য দেন পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, ওয়ার্ড আমীর জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট মাহবুবুর আলম এবং জামায়াত নেতা গিয়াস উদ্দিন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জান হেলালী বলেন, চট্টগ্রাম–১০ আসনের মানুষ পরিবর্তন, সেবা এবং ন্যায্য অধিকার চান। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আপনারা যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার সম্মান রাখতে আমি কাজ করে যেতে চাই। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী একটি আধুনিক দেশ গড়ে তুলব।

তিনি আরও বলেন, এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং বাজার-সংশ্লিষ্ট সমস্যাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা নানা সমস্যার কথা তুলে ধরেন এবং হেলালীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ