নিজস্ব সংবাদদাতা | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে নবনির্মিত সুইস গেটের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইস গেটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদার, বিএনপি নেত্রী শাহেদা খানম, ফাতেমা কানিজ, মোহাম্মদ ইয়াকুব, মো. শাহনেওয়াজ, ডা. মোহাম্মদ ইদ্রিস, মো. ইলিয়াস গনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুইস গেটটি চালু হওয়ায় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে এবং জলাবদ্ধতা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এ উদ্যোগ কার্যকর অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট