ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী ছবির ক্যাপশন: শাহজাহান চৌধুরী
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে কেরানীহাটের সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী নিছক কোনো রাজনৈতিক দল নয়; প্রতিষ্ঠালগ্ন থেকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের ওপর শত নির্যাতন-নিপীড়ন চালিয়ে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। তবুও জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।
২০২৪ সালের ৫ আগস্টের পর প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, “এই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা বাংলাদেশে ইনসাফভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান এবং ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মো. আইয়ুব আলী।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত