ঢাকা | বঙ্গাব্দ

সো - চট্টগ্রাম ডিভিশনের অফলাইন মিটিং সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
সো - চট্টগ্রাম ডিভিশনের অফলাইন মিটিং সম্পন্ন ছবির ক্যাপশন: সো - চট্টগ্রাম ডিভিশনের অফলাইন মিটিং সম্পন্ন
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 


সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের স্বেচ্ছাসেবকদের অগ্রগতির ও কার্য পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য প্রতিমাসের ন্যায় আয়োজিত হলো মাসিক অফলাইন মিটিং। আজ ৩ জুলাই চকবাজার থানা প্বার্শস্থ চট্টগ্রাম কমার্স একাডেমিতে বিকেল ৩ টা বেজে ৩০ মিনিটে - ৩০ জন স্বেচ্ছাসেবক নিয়ে উক্ত মিটিং অনুষ্ঠিত হয়।

জুলাই মাসের কার্যপরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসের কার্যক্রমের অংশবিশেষ আলোচনা করা হয় ।যেখানে স্বেচ্ছাসেবকদের আত্মরক্ষা, নারী স্বেচ্ছাসেবকদের সাহসী মনোভাব তৈরি করার প্রত্যাশা,অন্যায় দেখলে প্রতিবাদ করার মন মানসিকতা তৈরি করা নিয়ে মিটিংয়ে আলোচনা করা হয়।সেই সাথে কিভাবে স্বেচ্ছাসেবকদের সাহসী করে তোলা যায় - তাঁর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

অফলাইন মিটিং এর প্রতি সংহতি প্রকাশ করে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন এর আহ্বায়ক রাহাত হাসান বলেন, পরিবর্তন যদি আনতে হয় সেক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের মন মানসিকতা আগে পরিবর্তন করতে হবে।সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রতি ভূয়সী প্রশংসা করে মাসিক অফলাইন মিটিং এর সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক