ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবের জেদ্দাস্থ বাহারায় ঈদগড় ইউনিয়ন প্রবাসী যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2025 ইং
সৌদি আরবের জেদ্দাস্থ বাহারায় ঈদগড় ইউনিয়ন প্রবাসী যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রবাসী যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
ad728
মিজানুর রহমান, রামু প্রতিনিধি: 

সৌদি আরবের জেদ্দাস্থ বাহারায় ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ঈদগড় ইউনিয়নের ৫০০ জন গরীব ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সামসুল আলম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহাব উদ্দীন। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঈদগড় সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খান এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সহ–সভাপতি আমিন উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক তবিউল আলম অনিক এবং অর্থ সম্পাদক রবিউল আলম। এছাড়াও সংগঠনের প্রায় সব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট যেন ধানের শীষের পক্ষে যায় সে বিষয়ে সকল নেতাকর্মীকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ঈদগড়ের অসহায় মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণের উদ্যোগকে সবাই স্বাগত জানান।

সহ-সভাপতি আমিন উল্লাহ্ দৈনিক চট্টগ্রাম পোস্ট'কে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করতে হলে দলীয় ঐক্যের বিকল্প নেই। তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে আমাদের এক হয়ে মাঠে থাকতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল