ঢাকা | বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে এডিটর'স ক্লাবের আলোচনা সভায় বক্তারা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
স্বাধীনতা দিবসে এডিটর'স ক্লাবের আলোচনা সভায় বক্তারা ছবির ক্যাপশন: এডিটর'স ক্লাবের আলোচনা সভা
ad728
নিজস্ব প্রতিবেদক

'৭১ সালে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদ  দৈনিক সংবাদ সম্পাদক  জহুর হোসেন চৌধুরী, ডেইলি অবজার্ভার  সম্পাদক আবদুস সালাম  , দৈনিক আজাদী সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ,  ইত্তেফাক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিষ্টার মইনুল হোসেন , ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মন্জু  ,  পিপলস ভিউ  সম্পাদক  নুরুল ইসলাম, সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদত চৌধুরী সহ অসংখ্য সম্পাদক ওই সময় নেতৃত্ব দিয়েছিলেন । স্বাধীনতা দিবসে এডিটর'স ক্লাবের আলোচনা সভায় ক্লাবের উপদেষ্ঠা ও ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক মইনুদ্দিন কাদের শওকত উপরোক্ত কথাগুলো বলেন ।

২৬ মার্চ সন্ধ্যা ৭টায় সিরাজদ্দৌল্লাহ রোডস্থ শিক্ষা অন্বেষা কার্যালয়ে ক্লাবের সভাপতি পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত  হয় ।

ইজতিহাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক হুমায়ন কবীর, দৈনিক বায়োজিদ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক দি ক্রাইম পত্রিকার সম্পাদক আশিষ চন্দ্র নন্দী ও সাপ্তাহিক ইস্টার্ণ ট্রেড পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ ।

সভায় দৈনিক আজাদী সম্পাদক এম. এ মালেক প্রধান উপদেষ্ঠা , পিপলস ভিউ সম্পাদক ওসমান  গণি মনসুর উপদেষ্ঠা ও পৃষ্টপোষক এবং ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা  সম্পাদক মইনুদ্দিন কাদের শওকত ক্লাবের উপদেষ্ঠা হওয়া ওই সভায় অভিনন্দন জানানো হয় ও পরবর্তীতে তাদের সম্বর্ধনা দেবার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন