ঢাকা | বঙ্গাব্দ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স ছবির ক্যাপশন: সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেট শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ।

 

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রবিবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছিল, হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার দুদিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে।

 

রবিবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে তা অবহিত করা হয়। পরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে আলোচনার পর সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

 

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার বলেছেন, তার বিদেশে চিকিৎসায় যতো অর্থই লাগুক, তা বহন করবে অর্থ মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ