ঢাকা | বঙ্গাব্দ

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান ছবির ক্যাপশন: হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি স্থান থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ভূজপুর ও নারায়ণহাট ইউনিয়নের হালদা নদীসংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি স্থান থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। এ সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দেসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, হালদা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ