ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ছবির ক্যাপশন: ল্যাব ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
ad728
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সারাদেশে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা দীর্ঘদিনের দাবি ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মসূচি পালন করছেন। তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিমওয়ার্ক, যেখানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোগ নির্ণয়, নমুনা পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি থেকে শুরু করে ঔষধ সংরক্ষণ ও বিতরণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। করোনা, ডেঙ্গু বা অন্যান্য মহামারীতেও তাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই দুই পেশাজীবী এখনো ১০ম গ্রেডের স্বীকৃতি পাননি।

ইতোমধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা দ্বিতীয় শ্রেণীর (১০ম গ্রেড) মর্যাদা পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি বছরের পর বছর ধরে উপেক্ষিত রয়েছে। বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হলেও তা লালফিতার দৌরাত্ম্যে আটকে আছে বলে তারা অভিযোগ করেন।

এই দাবিতে ২৬–৩০ নভেম্বর পর্যন্ত স্মারকলিপি প্রদান, লিফলেট বিতরণ ও কর্মবিরতি পালন করা হয়েছে। ৩০ নভেম্বর ২ ঘণ্টার কর্মবিরতি সম্পন্ন হয়েছে। আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর সারাদেশে পূর্ণদিবস কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে। উল্লেখিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে লাগাতার শাট-ডাউন কর্মসূচির ঘোষণা দেন জুয়েল দাশ, উত্তম কুমার মহাজন, জান্নাতুল নূর, রুপম দাশ, রুমন কুমার সাহা, মোস্তফা কামাল জনি ও সুকান্ত কুমার বিশ্বাস।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা