ঢাকা | বঙ্গাব্দ

র‌্যাব সদস্য হত্যা মামলা: সীতাকুণ্ডে আরও এক আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
র‌্যাব সদস্য হত্যা মামলা: সীতাকুণ্ডে আরও এক আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে আরও এক আসামি গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলায় আরেক আসামি মো. ইমরানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রবিবার (২১ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭। ইমরান উপজেলার ছিন্নমূল ৮নং সমাজের আজাহারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের মামলার আসামি মো. ইমরানকে শনিবার বিকেল সাড়ে ৪টায় সলিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরানকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য হত্যা মামলার অন্য আসামি আলী আকবরকে গ্রেফতার করেছে র‌্যাব।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ