ঢাকা | বঙ্গাব্দ

বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে বিদায় সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে বিদায় সংবর্ধনা
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ প্রতিনিধি 

চন্দনাইশ উপজেলার বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের অবসরোত্তর প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দকে সম্মান জানিয়ে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরোত্তর প্রধান শিক্ষক জনাব এ এইচ এম সৈয়দ হোসেন এবং অবসরোত্তর শিক্ষক জনাব অমিত চৌধুরী, জনাব প্রিয়তোষ সেন, জনাব শংকর গাঙ্গুলী, জনাব মৃণাল কান্তি বড়ুয়া, জনাব মোহাম্মদ আবুল হোসাইন, বিদ্যালয় পরিবার এবং বন্ধুমহল (এসএসসি ব্যাচ-২০০৬)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদান, শিক্ষাক্ষেত্রে তাঁদের নিষ্ঠা ও সেবার কথা স্মরণ করেন। সংবর্ধিত অতিথিরা বিদ্যালয়ের সঙ্গে নিজেদের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ, যা উপস্থিত সকলকে স্মৃতিকাতর করে তোলে। আয়োজকরা জানান, প্রিয় শিক্ষকদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব