ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার ২০২৬ উপলক্ষে ভর্তি মেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার ২০২৬ উপলক্ষে ভর্তি মেলা ছবির ক্যাপশন: ভর্তি মেলা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে  ভর্তি মেলা। আগামী ১২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই ভর্তি মেলা চলবে।
ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা। এ সময় ভর্তি ফি-এর উপর সর্বোচ্চ ৫০ শতাংশ এবং মোট টিউশন ফি-এর উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে।
এছাড়াও মেধাভিত্তিক স্কলারশিপের আওতায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন ৫০ শতাংশ এবং উভয় পরীক্ষায় জিপিএ ৪ প্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন ৩৫ শতাংশ স্কলারশিপ। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত বিশেষ সুবিধা।
প্রাকৃতিক ও মনোরম পরিবেশে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের