ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েও জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে দাড়ান এলডিপি।
উল্লেখ যে,১১দলীয় জোটের মধ্যে আসন বন্টন করতে গিয়ে পটিয়ার (চট্টগ্রাম-১২)এই আসনটি এলডিপি পেলেও আইনি জটিলতার কারণে প্রচার শুরুর ২দিন পর(২৪শে জানুয়ারি)প্রতীক পান।এই দুদিন জামায়াত নির্বাচনী প্রচার চালায়।এতে পটিয়া বাসী বিভ্রান্তের শিকার হলে জামায়াত (২৬শে জানুয়ারি) এলডিপিকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে দাড়ান।এরপর হতে ছাতা প্রতীকে এলডিপির প্রার্থী শিল্প পতি এম এয়াকুব আলীর নির্বাচনী প্রচার কাজ চালান।এমন সময়(২৯জানুয়ারি)এলডিপি র প্রার্থী এম এয়াকুব আলী চট্টগ্রামস্হ তার নিজ বাসভবনে দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।
এই সময়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,আইনী জটিলতার কাজ শেষ করতে গিয়ে তার গুরুত্বপূর্ণ নির্বাচনী সময় নস্ট হয়।এ ছাড়া তার পারিবারিক ও ব্যাক্তিগত সমন্যার কারণে জামায়াতের প্রার্থী ডা.ফরিদুল আলমকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে দাড়ান।
এলডিপির এই ঘোষণা প্রচার হবার সাথে সাথে পটিয়ায় জামায়াতের প্রার্থী ডা.ফরিদুল আলমকে নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এক বিজয় মিছিল বের করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট