ঢাকা | বঙ্গাব্দ

পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বজ্রপাত, ব্যবসায়ীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বজ্রপাত, ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন: পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বজ্রপাত, ব্যবসায়ীর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে আব্দুল আলিম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় দারোগাহাট উমাদান গ্রামে এ ঘটনা ঘটে। আলিম ওই গ্রামের আবু বক্কর চৌধুরীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া চলাকালে পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন আব্দুল আলিম। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার বাসিন্দা তারেক চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বজ্রপাতে তিনি প্রাণ হারান। তিনি বড় দারোগাহাট বাজারে ধানের ব্যবসা করতেন। পাশাপাশি পুকুরে মাছ চাষ করতেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ