ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে ইয়াবাসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
টেকনাফে ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন: টেকনাফে ইয়াবাসহ যুবক আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে পালকি বাসে তল্লাশি চালিয়ে ৬৯০ পিস ইয়াবাসহ নেমাছ উদ্দিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আটক নেমাছ  টেকনাফ থানাধীন হ্নীলা পানখালী ৫ নম্বর ওয়ার্ডের নবী হোসেনের ছেলে।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ২৩ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, মঙ্গলবার টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী পালকি বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। নেমাছ উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার আসন তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেমাছ টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স