ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় জমির বিরোধ নিয়ে ছুরিকাহতে এক যুবকের মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
পটিয়ায় জমির বিরোধ নিয়ে ছুরিকাহতে এক যুবকের মৃত্যু। ছবির ক্যাপশন: ছুরিকাহতে এক যুবকের মৃত্যু
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি
-চট্টগ্রামের পটিয়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধ নিয়ে দিনদুপুরে প্রকাশ্য জনসম্মুখে ছুরিকাহত করলে সিএনজি চালক মাহবুব আলম (৩৫) চমেক হাসপাতালে চিকিৎসা ধীন আবস্হায় মৃত্যু বরণ করেন।

ঘটনাটি ঘটে উপজেলার ছনহরা ইউনিয়নের মধ্যেম চাটরা গ্রামে।
স্হানীয় ও পুলিশ সুত্রে জানা যায় একই গ্রামের নুর মোহাম্মদ (৩৮)র সাথে হাজী এজহার মিয়ার ছেলে মাহবুব আলম এর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। কিছু দিন আগে স্হানীয় শালিস বৈঠকে তা নিস্পতি হয় বলে স্হানীয়রা জানান। সিসি ফুটেজে দেখা যায়,গত ২৬শে মার্চ দুপুর ১১টা মাহবুব ছনহরা রাস্তার মোড়ে আসতেই বিপরীত দিক থেকে নুর মুহাম্মদ এসে কোমরে গুঁজে রাখা চাকুদিয়ে জনসম্মুখে মাহবুবের কোমড়ে সজোরে আঘাত করে চলে যায়। স্হানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। ৩দিন আইসিইউতে চিকিৎসা ধীন থাকা আবস্থায় ২৯শে মার্চ রাত ৮টায় মৃত্যু বরণ করেন।

তার স্ত্রী তাহমিনা জান্নাত পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তিনি  জানান, তার স্বামী মাহবুবকে জমির বিরোধ নিয়ে হত্যা করে। তার পরিবার ও স্হানীয়রা জানান মাহবুবের দোষ থাকলে আইন আছে বিচার আছে, এইভাবে প্রকাশ্য জনসম্মুখে ছুরিকাহত করে হত্যা করা যায় না।আমরা এর সুষ্ঠু বিচার চায়। মাহবুবের ২টি সন্তান আছে। ছেলে বয়স ৫ মেয়ের বয়স ৪।হটাৎ তার আকস্মিক মৃতুতে পরিবারে  অন্ধকার ভবিষ্যৎ নেমেছে।  স্বজনদের কান্নার রোলে  শোকের ছায়ায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এদিকে স্হানীয়রা হত্যাকারী নুরুল আলমকে আটক করে থানায় সোপর্দ করে। 

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, জমির বিরোধ নিয়ে ছুরিকাহতে
 সিএনজি চালক মারা যায়। উক্ত ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়।তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট