ঢাকা | বঙ্গাব্দ

সালমান এফ রহমানের বিরুদ্ধে ৯৭ মিলিয়ন ডলার পাচারের ১৭ মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
সালমান এফ রহমানের বিরুদ্ধে ৯৭ মিলিয়ন ডলার পাচারের ১৭ মামলা ছবির ক্যাপশন: সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি অর্থপাচার মামলা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলায় দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল করবে সিআইডি। 

রোববার (৯ নভেম্বর) সকালে সিআইডির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিআইডির মিডিয়া বিভাগ জানিয়েছে, এ বিষয়ে আজ বিকেলে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক