ঢাকা | বঙ্গাব্দ

আজ হুমায়ূন আহমেদের জন্মদিন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
আজ হুমায়ূন আহমেদের জন্মদিন ছবির ক্যাপশন: আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

বাংলা সাহিত্যজগতের কিংবদন্তি লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ-এর আজ জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নন্দিত এই লেখক জন্মগ্রহণ করেন নেত্রকোনার কেন্দুয়ায়।

বাংলা সাহিত্যে নতুন ধারার স্রষ্টা হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে মানুষের সহজ-সরল জীবনের গল্পকে তুলে ধরেছেন অনন্য ভঙ্গিতে। তাঁর সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে হিমু, মিসির আলি ও শুভ্র আজও পাঠক-দর্শকের মনে অমর হয়ে আছে।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে অধ্যয়ন শেষে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন তিনি। পরবর্তীতে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন।

বাংলাদেশের সংস্কৃতি ও সাহিত্যের অঙ্গনে তাঁর অবদান অপরিসীম। তিনি ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুবরণ করেন। তবে তাঁর সৃষ্টি এখনো বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি