মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনকালীন কর্ম পরিকল্পনা ঠিক করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় প্রথম দফা ও বিকাল ৩ টায় দ্বিতীয় দফায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম,সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজি,সিনিয়র সহ-সভাপতি এস এম গিয়াস উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক এম আবদুর রহিম,সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন কমিশনার ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম প্রমুখ।
এছাড়া পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক এডভোকেট মনোহর আলম মনু,সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ,সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম,কৃষকদলের আহবায়ক জালাল উদ্দিন ছুট্টোসহ অসংখ্য নেতৃবৃন্দ।
জানা যায়, এতে প্রথম দফায় পৌর সভার আওতাধীন ৫ টি ওয়ার্ড ও বিকাল ৩ টায় দ্বিতীয় দফায় বাকি ৬ টি মোট ১১ টি ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন কর্মযজ্ঞ দক্ষতার সাথে পরিচালনা করার জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা হাতে নেয়া হয়।
এছাড়া উক্ত মতবিনিময় সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র পর্যাযের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দু' দফায় আজকের মতবিনিময় সভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন।

দৈনিক চট্টগ্রামপোস্ট