ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
ঢাকা-১৭ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন তারেক রহমান ছবির ক্যাপশন: তারেক রহমান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭আসন থেকে লড়াই করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে বেলা ১১টা ১০ মিনিটে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।

তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন নেওয়ায় বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেবে বিএনপি।

গতকাল শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। ইতোমধ্যে সেখান থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট