ঢাকা | বঙ্গাব্দ

তরুণদের ভোট ধানের শীষে আনতে হবে লংগদু ভাসান্যাদম বিএনপি'র সাংগঠনিক সভায় ঐক্যের ডাক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
তরুণদের ভোট ধানের শীষে আনতে হবে লংগদু ভাসান্যাদম বিএনপি'র সাংগঠনিক সভায় ঐক্যের ডাক ছবির ক্যাপশন: তরুণদের ভোটে ঐক্যের ডাক লংগদু বিএনপি’র সভায়
ad728
মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি:

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত '৩১ দফা' রূপরেখা বাস্তবায়ন এবং তৃণমূলের সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সভায় নেতাকর্মীরা তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য নিশ্চিত করার অঙ্গীকার করেন।

​০৯ নভেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকায় ভাসান্যাদম ইউনিয়ন শাখার উদ্যোগে চাইল্যাতলী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখা সভাপতি আব্দুল কাদের এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল। সাংগঠনিক সভা শেষে বেশ কয়েকজন নতুন কর্মী দলে যোগদান করেন।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম। তিনি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যেই আজ পার্বত্য অঞ্চল সম্ভব হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের লালন করে এখানে এনেছেন, তাই বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম মেম্বার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিন। এছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নেতাকর্মী ও কর্মীবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।

​অন্যান্য বক্তারা দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, ২৯৯ আসনে ধানের শীষ প্রতীকে দীপেন দেওয়ানকে জয় যুক্ত করা এবং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে সুসংগঠিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই।

​ভাসান্যাদম ইউনিয়ন বিএনপি এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়া এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ