ঢাকা | বঙ্গাব্দ

ভাষানটেকে জামায়াতের যুব-ছাত্র নাগরিক গণসমাবেশ আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
ভাষানটেকে জামায়াতের যুব-ছাত্র নাগরিক গণসমাবেশ আজ ছবির ক্যাপশন: ভাষানটেকে জামায়াতের যুব–ছাত্র সমাবেশ আজ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ঢাকা–১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামানের উদ্যোগে যুব-ছাত্র নাগরিক গণসমাবেশ আজ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর ভাষানটেক বি আর পি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশ।

সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রস্তুত বিশাল মঞ্চ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি স্ক্রিন। সমাবেশে মিছিল নিয়ে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। গণসমাবেশকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

দেখা গেছে, সমাবেশে আগত সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে রাখা হয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প, টয়লেট ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সার্ভিস।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম। এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা-১৭ আসনের সংসদ প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুর রহমান মুসা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ