ঢাকা | বঙ্গাব্দ

আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা ছবির ক্যাপশন: আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা
ad728
নিজস্ব প্রতিবেদক: 

মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। 

 সংগঠনটির নির্বাহী পরিচালক নাজমুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে ২৮ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ ১৬ জুন ২০২৬ থেকে ১৬ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মোহাম্মদ এনামুল হককে সভাপতি, মোহাম্মদ মনিরুজ্জামানকে সহ-সভাপতি, মোহাম্মদ বসির আহমেদকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ শরীফ আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সালাহ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ ইয়াছিন আরাফাতকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফখর উদ্দিন, আছিফুর রহমান রাকিব, মোহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ শাহজাহান আবিদ, শিদ্রাতুল হক সিমা, আনার কলি, আব্দুল লতিফ সাবের ও শওকত হোসেনসহ অন্যান্য সদস্যরা।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল হক মেনন এবং অ্যাডভোকেট জি. এম. শাহাদাত হোসাইন মানিক।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটি মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু অধিকার সংরক্ষণ, সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে। কমিটির শাখা কার্যালয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালা বিবি দিঘীর মোড়স্থ জে এস প্লাজায় পরিচালিত হবে।

স্মারকে আরও উল্লেখ করা হয়, কমিটিকে প্রতি তিন মাস অন্তর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে কমিটির অনুমোদন বাতিল বলে গণ্য হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ