ঢাকা | বঙ্গাব্দ

ইপিজেড-সল্টগোলা এলাকার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ইপিজেড-সল্টগোলা এলাকার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ ছবির ক্যাপশন: ইপিজেড-সল্টগোলা এলাকার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ
ad728
প্রত্যয় দত্ত ( চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রামের ইপিজেড-সল্টগোলা ক্রসিং এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ লক্ষ্যে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নয়ারহাট খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি প্রবেশ করে এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। ফলে হালিশহর, ইপিজেড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা বিদ্যমান।
পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি স্লুইসগেট নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ব্যবহার সংক্রান্ত বিষয়গুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে এগিয়ে যাওয়ার কথা জানান। পাশাপাশি দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের নির্দেশ দেন।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে নাগরিকদের উদ্দেশে তিনি খাল-নালা দখল না করা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। একটি পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়