ঢাকা | বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সদর ইউপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রশাসকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
নাইক্ষ্যংছড়ি সদর ইউপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রশাসকের ছবির ক্যাপশন: নাইক্ষ্যংছড়ি সদর ইউপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রশাসকের
ad728
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

গত ২০ জুন ২০২৬ তারিখে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং অনলাইন গণমাধ্যমে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব ইলাহীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

এক লিখিত বক্তব্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব ইলাহী বলেন, জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু নিবন্ধন ও অন্যান্য প্রত্যয়নপত্র প্রদানের ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধি-বিধান ও যাচাই-বাছাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়। সংশ্লিষ্ট গ্রাম পুলিশ, দফাদার, ইউপি সদস্য, সচিব ও প্রশাসনিক কর্মকর্তার যাচাই এবং সুপারিশের পরই অনুমোদনের জন্য ফাইল তার নিকট উপস্থাপন করা হয়। ফলে অনিয়ম বা জালিয়াতির অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ, অপচয় বা দুর্নীতির অভিযোগও অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ তিনি কোনো প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি নন এবং প্রকল্পের অর্থ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন।

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, অবৈধভাবে জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ প্রদানের জন্য একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় চাপ প্রয়োগ করলেও তিনি সরকারি আইন ও নীতিমালা অনুসরণ করে তা প্রত্যাখ্যান করেন। এর জের ধরেই একটি সুবিধাভোগী চক্র তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচার করছে।

টোল ইজারা প্রসঙ্গে তিনি জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পাওনা জমা দিতে ব্যর্থ হওয়ায় তার দর বাতিল করা হয়। পরবর্তীতে গৃহীত খাস কালেকশন কার্যক্রম নিয়েও বিতর্ক সৃষ্টি হওয়ায় আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া টোল ইজারা প্রক্রিয়ায় ৮০ লাখ টাকা লেনদেনের অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। এ ধরনের কোনো লেনদেন হয়নি এবং অভিযোগকারীরা এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে দাবি করেন তিনি।

মো. মাহবুব ইলাহী বলেন, প্রকাশিত সংবাদের কোনো অভিযোগ সত্য প্রমাণিত হলে তিনি প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ মেনে নিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠতা বজায় রেখে যথাযথ তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার