ঢাকা | বঙ্গাব্দ

অসাংগঠনিকভাবে ঘোষিত গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং
অসাংগঠনিকভাবে ঘোষিত গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা ছবির ক্যাপশন: চট্টগ্রাম মহানগর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

আমরা, নিম্নস্বাক্ষরকারীগণ, অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করে চট্টগ্রাম মহানগর গণঅধিকার এর কমিটি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাটি সম্পূর্ণ অসাংগঠনিক, অগঠনতান্ত্রিক ও অনৈতিক, যা সংগঠনের দীর্ঘদিনের গণতান্ত্রিক রীতিনীতি এবং নেতৃত্ব নির্বাচনের স্বীকৃত পদ্ধতিকে উপেক্ষা করে করা হয়েছে।

চট্রগ্রাম মহানগর এর ছাত্র, যুব, পেশাজীবী, সাবেক গণ কমিটি, শ্রমিক তথা তৃণমূলের মতামতকে অগ্রাহ্য করে এবং বিভাগীয় সাংগঠনিক উপকমিটি অধিকাংশের সুপারিশকে উপেক্ষা করে হঠাৎ করে ঘোষিত কমিটি অবৈধ, অগ্রহণযোগ্য ও সংগঠনের স্বার্থবিরোধী।

সুতরাং, আমরা এই অসাংগঠনিক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের এই কমিটিকে অবজ্ঞা ও বর্জন করার আহ্বান জানাচ্ছি।

একইসঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি যে দ্রুততম সময়ে গঠনতন্ত্র অনুযায়ী
গণতান্ত্রিক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হোক।

আমরা বিশ্বাস করি, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় গঠনমূলক রাজনীতি এবং সাংগঠনিক নীতিমালার প্রতি সম্মান প্রদর্শনই একমাত্র পথ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা