নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ফাইনাল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার ফাইনাল পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: খোরশেদ আলী। মাননীয় ভাইস চ্যান্সেলর পরীক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ, এবং বিশ্ববিদ্যালয়ের গৃহীত সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি পরীক্ষার মান ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

দৈনিক চট্টগ্রামপোস্ট