ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদীকে গুলির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
ওসমান হাদীকে গুলির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির মিছিল ছবির ক্যাপশন: বিএনপির মিছিল
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা বিএনপি। 

শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি'র উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করে।শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে প্রকাশ্যে হাদিকে গুলির ঘটনায়  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান।

জেলা যুবদলের সঞ্চালনায়  বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তিনি  বলেন, " দ্রুত সময়ের মধ্যে গুপ্ত হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার করতে হবে। হাদীর উপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ।  হামলাকারীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।'

এছাড়া বিক্ষোভ মিছিল গত ৫ নভেম্বর গনসংযোগ চলাকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।

প্রতিবাদ সমাবেশ  খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ,অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু প্রমুখ  উপস্থিত ছিলেন ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড