ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী সমিতি ঢাকার নতুন কমিটি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
বাঁশখালী সমিতি ঢাকার নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন: নতুন কমিটি ঘোষণা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

সাবেক অতিরিক্ত সচিব আবু মো. মহিউদ্দিন কাদেরী সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত 


ঢাকায় বসবাসরত বাঁশখালীবাসীর ঐতিহ্যবাহী সংগঠন বাঁশখালী সমিতি ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার সমিতির এজিএম, পিকনিক ও মিলনমেলায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আবু মো. মহিউদ্দিন কাদেরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ। 
নতুন নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ইতোপূর্বে ৯ সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠিত হয়। সাবজেক্ট কমিটির সদস্যগণ হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, ড. মোহাম্মদ জকরিয়া, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, প্রফেসর ডা. মো. আলমগীর চৌধুরী, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, প্রফেসর আজিজ আহমেদ শরীফি, আবু মো. মহিউদ্দিন কাদেরী ও মোহাম্মদ শওকত উল্লাহ। একই সাথে ড. মোহাম্মদ জকরিয়াকে প্রধান নির্বাচন কমিশনার, অমূল্য ভূষণ বড়ুয়া ও ডা. আশীষ কুমার চক্রবর্তীকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়। 
বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া বলেন- 'সমিতির ঐতিহ্যকে সমুন্নত রেখে নতুন কমিটি বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।'

পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ বলেন- 'বাঁশখালী সমিতি ঢাকা অতীতের ধারাবাহিকতায় নতুন উদ্যোমে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে৷ শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা