ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
চট্টগ্রামে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত ছবির ক্যাপশন: চট্টগ্রামে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামে নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে শুক্রবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৫ জন। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এর আগে গত আগস্টে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুইজনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ৬৮ জন।
অন্যদিকে শুক্রবার সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন, সিএমএইচ হাসপাতালে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন।

এছাড়া চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯৭০ পুরুষ, ১ হাজার ১২৯ জন নারী এবং ৮৮৬ জন শিশু রয়েছে।
গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর