আব্দুর রহিম, গুইমারা খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুইমারা রেঞ্জ কর্মকর্তার উদ্যোগে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্য মোরগ অবমুক্ত করা হয়েছে।
৬মার্চ শুক্রবার দুপুর ১২টায় গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের বাজার মাঠের পার্শ্ববর্তী বনে একটি বন মোরগ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম, গুইমারা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, গুইমারা প্রেসক্লাব সভাপতি(ভারপ্রাপ্ত) আব্দুল আলী, প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মো.আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

দৈনিক চট্টগ্রামপোস্ট