ঢাকা | বঙ্গাব্দ

দ্যুতি ছড়াচ্ছে ট্রাভেল জোনের হজ সেবামূলক কার্যক্রম: চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
দ্যুতি ছড়াচ্ছে ট্রাভেল জোনের হজ সেবামূলক কার্যক্রম: চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ছবির ক্যাপশন: চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
ad728
মুহিবুল হাসান রাফি | চট্টগ্রাম 

 পবিত্র হজের গুরুত্ব ও নিয়মাবলী সম্পর্কে হজযাত্রীদের সম্যক ধারণা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘হজ প্রশিক্ষণ কর্মশালা ও পুনর্মিলনী ২০২৬’। শনিবার (১১ এপ্রিল) নগরীর বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন হলে দেশের অন্যতম ট্রাভেল ও হজ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ট্রাভেল জোন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।



ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ আবদুল হক শাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর ঘরের মেহমানদের সঠিক সেবা ও নির্দেশনার মাধ্যমে ট্রাভেল জোন আজ হজযাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর আল্লামা মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বক্তারা বলেন, সঠিক প্রশিক্ষণের অভাবে অনেক হজযাত্রী বিড়ম্বনায় পড়েন। ট্রাভেল জোনের এই উদ্যোগ হজযাত্রীদের হজ পালনের প্রক্রিয়াকে আরও সহজ ও ত্রুটিমুক্ত করবে।

​প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন ট্রাভেল জোনের পরিচালক আমজাদ হোসেন তালুকদার। বায়তুশ শরফ কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ প্রধান প্রশিক্ষক হিসেবে হজের আরকান-আহকাম ও প্রায়োগিক বিষয়গুলো হজযাত্রীদের সামনে তুলে ধরেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি শেখ শরিফুল ইসলাম, লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু, কোহিনুর সিটির চেয়ারম্যান লায়ন কোহিনুর কামাল এবং বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


প্রশিক্ষণের পাশাপাশি হজযাত্রীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. এ এস এম শওকতুল ইসলাম শওকত ও ডা. এ এস এম জুনায়েদ ইসলাম। মাওলানা আবু সায়েম মুহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল্লামা এনামুল হক মুজাদ্দেদীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার