ঢাকা | বঙ্গাব্দ

যে অভিযোগে এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
যে অভিযোগে এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ছবির ক্যাপশন: যে অভিযোগে এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ হোয়াটসঅ্যাপে এমন বার্তা পাঠানোর অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

মামলার এজাহারে বলা হয়েছে, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। এর একটিতে ইংরেজিতে বাংলাদেশকে ডিসেম্বরে ‘আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার’ কথা বলা হয়।

অন্য বার্তায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ডিসেম্বর মাসে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার কথা উল্লেখ করেন তিনি। এজাহারে উদ্ধৃত বার্তায় লেখা হয়েছে, ‘স্যার শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’

এজাহারে আরও দাবি করা হয়েছে, টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতা এবং তাদের মদতদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম।

তাদের মদতে বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

মামলার আলামত হিসেবে হোয়াটসঅ্যাপে পাঠানো কথিত বার্তাগুলোর স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা