ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কঠোর নির্দেশ জারি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কঠোর নির্দেশ জারি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: কঠোর নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (০৫ নভেম্বর) নির্বাচনকে সামনে রেখে আয়োজিত গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

 

জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না।

এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের চালানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর