ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে পলিথিন বিক্রির কারনে ২৫ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
বোয়ালখালীতে পলিথিন বিক্রির কারনে ২৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: বোয়ালখালীতে পলিথিন বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা
ad728
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

বোয়ালখালীর শাকপুরা বাজারে দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন – পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোজাহিদুর রহমান ও সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও অন্য প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও এসময় শাকপুরা বাজার ও গোমদন্ডী ফুলতল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিংয়েও অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড