ঢাকা | বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয় বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে। এ ঘটনার কিছু সময় পর বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনে কারা, উদ্দেশ্য কী- সবই খতিয়ে দেখছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ