ঢাকা | বঙ্গাব্দ

রোজায় বন্ধ থাকছে স্কুল: ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
রোজায় বন্ধ থাকছে স্কুল: ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই ছবির ক্যাপশন: রোজায় বন্ধ থাকছে স্কুল: ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই
ad728

নিজস্ব প্রতিবেদক 

​রোজায় স্কুল খোলা রাখা নিয়ে দীর্ঘ নাটকীয়তা ও আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। পবিত্র রমজান মাসের পুরোটা সময় দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়।

​আগের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল আংশিক খোলা রাখার কথা থাকলেও এখন রোজার প্রথম দিন থেকেই ছুটি কার্যকর হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জনস্বার্থে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এই ঘোষণা দেয়। এর ফলে মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ও পুরো রমজান মাস বন্ধ থাকবে। উল্লেখ্য, কলেজ ও মাদ্রাসায় আগেই রোজার ছুটি ঘোষণা করা হয়েছিল।

​প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সংশোধিত ছুটির তালিকা দ্রুতই বিভাগীয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

​শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নতুন নির্দেশনায় এই সময়সূচী এগিয়ে আনা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান ঘটলো।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স