ঢাকা | বঙ্গাব্দ

শুক্রবার রাজধানীতে লক্ষাধিক জনতার জমায়েতের প্রস্তুতি মামুনুল হকের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
শুক্রবার রাজধানীতে লক্ষাধিক জনতার জমায়েতের প্রস্তুতি মামুনুল হকের ছবির ক্যাপশন: শুক্রবার রাজধানীতে লক্ষাধিক জনতার জমায়েতের প্রস্তুতি মামুনুল হকের
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল শুক্রবার রাজধানীতে বিশাল গণসমাবেশ করতে যাচ্ছে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া এই সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।

​আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। ঢাকার বাইরের জেলাগুলোর পাশাপাশি বিশেষ করে নারায়ণগঞ্জ, নরসিংদী ও সাভারের মতো পার্শ্ববর্তী এলাকাগুলোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। সমাবেশে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি জোটের শরিক জমিয়ত নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

​শৃঙ্খলা রক্ষায় প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন এবং পুরো এলাকায় ২০০ মাইক বসানো হচ্ছে। তবে দেশজুড়ে জ্বালানি ও পরিবহন সংকটের কারণে দূর-দূরান্তের নেতাকর্মীদের আসতে কিছুটা সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন আয়োজকরা। মাওলানা মামুনুল হক ও দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানিয়েছেন, জনগণের রায়কে উপেক্ষা করে গণভোট বাতিলের যেকোনো চেষ্টা রুখে দেওয়া হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত