ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ঋণের চাপ  সইতে না পেরে যুবকের আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
আনোয়ারায় ঋণের চাপ  সইতে না পেরে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন: যুবকের আত্মহত্যা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বৈরাগ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

 

পরিবারের ভাষ্য, তিনি ঘরের ভেতরে বিষপান করেন। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন। প্রায় এক বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। পরিবার বলছে, নানা আর্থিক চাপ ও ঋণের বোঝা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

 

নিহতের ভাতিজা জয় ভৌমিক জানান, কিছুদিন ধরে তিনি খুব চিন্তিত থাকতেন। ঋণ শোধ আর সংসার চালানো নিয়ে দু:শ্চিন্তা করতেন সবসময়।

 

এ বিষয়ে কর্ণফুলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট