ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক কুম্ভমেলা উপলক্ষে বাঁশখালীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
আন্তর্জাতিক কুম্ভমেলা উপলক্ষে বাঁশখালীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

"ঋষিযুগ নাই বলে না ভাবিও মনে, আসিতেছে স্বর্ণযুগ যুগ আবর্তনে"  চট্টগ্রামের শ্রীঙ্গন খ্যাত বাঁশখালীর ঋষিধামে অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সনাতনী ২২তম ধর্মীয় সমাবেশ ঋষিকুম্ভ ও কৃম্ভ মেলার এক প্রস্তুতি সভা সোমবার (৫ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। 


বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন,
ক্যাপ্টেন আবু সায়েদ রাইয়ান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ, ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক, পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আতিকুর রহমান, ঋষিকুম্ভ ও কৃম্ভ মেলা উদযাপন পরিষদের আহবায়ক এড.অনুপম বিশ্বাস, শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক  বিমল কান্তি দেব,  সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, কালীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল কালাম, ট্রাফিক সার্জেন্ট রুবেল, 
অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ, এড. ভূপাল গুহ, চন্দ্রন দাশ, এড. কাঞ্চন বিশ্বাস, দীপক দত্ত, ডাক্তার আশিষ কুমার শীল, প্রদীপ গুহ, দোলণ দাশ, কৃম্ভ মেলা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ঝুন্টু কুমার দাশ প্রমূখ। 

সভায় বক্তারা সকলেই ২০২৬ সালের আন্তর্জাতিক কুম্ভমেলাকে সফল করার লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার