ঢাকা | বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ছবির ক্যাপশন: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস
ad728
নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

​বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। এর আগে বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

​মির্জা আব্বাসের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা সেখানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।
​বৃহস্পতিবার রাতে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন