ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরি, অভিযুক্তকে কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026 ইং
চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরি, অভিযুক্তকে কারাদণ্ড ছবির ক্যাপশন: চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরি, অভিযুক্তকে কারাদণ্ড
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় আনসার সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে ১৫ নম্বর গেট এলাকায় কর্তব্যরত আনসার সদস্যের কাছে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাওয়া যায়। এ সময় তাকে আটক করে বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানানো হয়।

খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা তার দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনকে বিষয়টি অবহিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় সোহেল বলে নিশ্চিত হয়ে সাজা প্রদান করেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত। এসব ঘটনায় তিনি আগেও একাধিকবার কারাভোগ করেছেন। পরে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন