ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন: চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)।

নিহত ইমন বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার ফুফু রেহানা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। দোকানটি গ্রেপ্তার মিজানুর রহমানের ভাই নিজাম উদ্দিনের বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়, দোকানের ভেতরে ইমনকে আটক করার পর মিজানুর রহমান এলাকার রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও অন্য আসামিদের বিষয়টি জানান। পরে আসামিরা লাঠিসোঁটা দিয়ে ইমনকে মারধর করেন। একপর্যায়ে তাকে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণে সাজেদা ফাউন্ডেশনের পাশে একটি খালি মাঠে নিয়ে আবারও মারধর করা হয়। এতে ইমন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

পরে ওই আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি সেতুর নিচে ইমনকে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে রেহানা বেগম ও তার ছেলে মো. সবুজ ঘটনাস্থলে গিয়ে ইমনকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে