ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বঙ্গাব্দ গঠিতন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বঙ্গাব্দ গঠিতন ছবির ক্যাপশন: চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বঙ্গাব্দ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

​দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী ও সামাজিক সংগঠন শুক্লাম্বর তরুণ সংঘের স্থায়ী কার্যালয়ে গত ২৫ সেপ্টেম্বর একটি এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি আশীষ দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ ধরের সঞ্চালনায় অত্যন্ত উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।
​আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ১৪৩৩ বঙ্গাব্দ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে টিংকু ধর-কে সভাপতি, সুজন বিশ্বাস-কে সাধারণ সম্পাদক, রাজীব মহাজন-কে অর্থ সম্পাদক এবং পলাশ দেব-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বরমা ইউপি সদস্য ও শুক্লাম্বর তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মধুসূদন দত্ত, প্রদীপ ধর, বাবলা ধর, অসীম ধর, রাজু দেব ছোটন, সুজন বিশ্বাস, সন্জীব বৈদ্য, দীপন ধর, সুজন দত্ত, অনূপ মহাজন (জুয়েল), রাজীব মহাজন, রাজু দত্ত, পলাশ ভট্টাচার্য, শান্তনু ধর, সপ্তম দত্ত, পলাশ দেব, কাঞ্চন দে, অন্তর দেওয়ানজী, চন্দন ধর, স্বপন চৌধুরী, শান্ত দত্ত সানি, জয় ধর, দুর্জয় বৈদ্য ও জিকু দেব প্রমুখ। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ হল আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে। প্রতি বছরের ন্যায় এবারও শুক্লাম্বর দিঘি পীঠ মন্দিরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
​সভা শেষে পূজা উদযাপন প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য বরমা এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও উপস্থিতি কামনা করা হয়েছে। এই আংশিক কমিটি গঠনের মধ্য দিয়ে বরমা এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আগাম আনন্দ ও উৎসবের আমেজ শুরু হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক