ঢাকা | বঙ্গাব্দ

চাকসুর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
চাকসুর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ছবির ক্যাপশন: ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৭০০ শিক্ষার্থী।


শিক্ষার্থীরা আটটি বিভাগের ১৮ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে সেবা নেন। এসব সেবার মধ্যে রয়েছে–কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি, চর্ম, নাক, কান ও গলা, জেনারেল সার্জারি ও নিউট্রিশন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের নির্দিষ্ট পরিমাণের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। ছেলেমেয়েদের পৃথক ১২টি বুথে চিকিৎসাগ্রহণ করেন শিক্ষার্থীরা।


চিকিৎসা নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে হওয়ায় শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আর চবির মেডিকেল সেন্টারে চলে নামকাওয়াস্তে চিকিৎসা। সে হিসেবে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে এত সুন্দর চিকিৎসা-সেবা পেয়ে আমরা বেশ আনন্দিত। ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে, সময় নিয়ে আমাদের সমস্যাগুলো শুনেছেন। প্রেসক্রিপশন অনুযায়ী আমরা বিনামূল্যে ওষুধ পেয়েছি।


তিনি আরও বলেন, এত সুন্দর আয়োজনের জন্য চাকসুতে ধন্যবাদ। দুই বা তিন মাস অন্তর এমন আয়োজন হলে আমাদের জন্য ভালো হয়।


চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. একেএম ফজলুল হক বলেন, আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১৮ জন ডাক্তার ও নার্স এসেছেন। তারা সবাই অভিজ্ঞ। আশা করি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা-সেবা পাবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের একটি চুক্তি শিগগির বাস্তবায়ন হবে।

আয়োজনে চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু নির্বাচনের সময় আমাদের অন্যতম ইশতেহার ছিল আমরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাখাতকে উন্নত করব। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ৫০ শয্যায় উন্নতি করার কাজ চলছে। আমাদের কাছে আরও অনেল হাসপাতাল সহযোগিতা করার কথা জানিয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারব।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন