ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
টেকনাফে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন: গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। তবে এ অভিযানে কোন মাদক কারবারি বা সন্ত্রাসীকে আটক করা যায় নি।

বুধবার (৩ ডিসেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর ৫টায় নৌবাহিনীর সমন্বয়ে কোনাপাড়া লবণের মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তাদের আটকে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। উদ্ধার অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল